শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
খুলনায় দারুল কুরআন মডেল হিফজ্ মাদ্রাসার উদ্বোধন: দোয়া ও ইফতার মাহফিল
মোঃ মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
খুলনার ধর্মপ্রাণ মানুষের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা! নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গিলাতলা কেডিএ আবাসিক (কবরস্থান) সংলগ্ন দারুল কুরআন মডেল হিফজ্ মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে এক মহিমান্বিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, রাজধানীর উত্তরা ঢাকার দারুল কুরআন হিফজ্ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গিলাতলা আহম্মদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ বাশার হোসেন, গিলাতলা দক্ষিণপাড়া বায়তুন নুর জামে মসজিদের সভাপতি মোঃ ইকলাছ উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোল্লা লোকমান হোসেন, শাহাজামাল মোল্ল্যা, নুর ইসলাম, জাহিদুল ইসলাম, শেখ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ তারেক, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
এই মাদ্রাসা ভবিষ্যৎ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করার অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করল।