1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদ কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষার্থীর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ঈদ কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
বাড়ি ফেরা

সাইকেলে ঈদ শপিং শেষে ফেরা, পথেই কাভার্ড ভ্যানের থাবায় প্রাণ গেল সাজ্জাদের!

হোমনা, প্রতিনিধি

কুমিল্লার হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাজ্জাদ নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হোমনা ওভার ব্রিজ সংলগ্ন হোমনা-গৌরিপুর রোডে ঘটে এই দুর্ঘটনা। সাজ্জাদ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাজ্জাদ সাইকেল চালিয়ে হোমনা পৌর বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিল। তখনই বাঞ্ছারামপুর থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুছ সালাম সিকদার জানান, হাসপাতালে আনার আগেই সাজ্জাদের মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয় জনতা কাভার্ড ভ্যান ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..