1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুঠিয়ায় পুলিশ চেকপোস্টের বারান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

পুঠিয়ায় পুলিশ চেকপোস্টের বারান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
পুঠিয়ায় পুলিশ চেকপোস্টের বারান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

ঝলমলিয়া বাজারে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ, পলিথিনে মোড়ানো টাকা উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন।

চমকপ্রদভাবে, তার সঙ্গে পলিথিন, ছোট কাপড় ও কাগজে মোড়ানো অবস্থায় ৬,৩৮০ টাকা পাওয়া গেছে।

পুঠিয়া থানার আওতাধীন ঝলমলিয়া বাজারের কলা হাটা পুলিশ চেকপোস্টের বারান্দায় পড়ে ছিল তার নিথর দেহ। এলাকাবাসীর দাবি, প্রায় এক মাস ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন ও ভিক্ষাবৃত্তি করতেন। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..