1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউল হক গ্রেপ্তার! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

জামালপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউল হক গ্রেপ্তার!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পঠিত
মাদক ব্যবসায়ী জিয়াউল

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের আলোচিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউল হক অবশেষে ধরা পড়েছে! গোপন অভিযানের মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট তাকে গ্রেপ্তার করেছে। জিয়াউল হক জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামের বাসিন্দা, মরহুম জহুরুল হকের ছেলে। দীর্ঘদিন ধরেই এই মাদক সম্রাটের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, এবার তার ভয়ংকর অপরাধ জালে ফাটল ধরেছে।

জিয়াউল হক পুলিশের কাছে স্বীকার করেছে, ২০১২ সাল থেকে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসীর মতে, সে ইতিপূর্বে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়ে মাত্র ১৭ দিন জেল খেটে আবার বাইরে এসে আগের মতোই রমরমা ব্যবসা চালিয়ে গেছে!

গ্রেপ্তারের পর জিয়াউল স্বীকার করেছে, সে সারিয়াকান্দি থেকে মাদকের চালান সংগ্রহ করে বিভিন্ন সাবডিলার ও গডফাদারদের কাছে সরবরাহ করত। তার মাদক সাম্রাজ্য শুধু জামালপুর নয়, আশপাশের জেলাগুলোকেও গ্রাস করেছে!

এলাকাবাসীর দাবি, জিয়াউলকে রিমান্ডে নিলে জামালপুরসহ আন্তঃজেলা মাদক চক্রের ভয়ংকর নেটওয়ার্ক ফাঁস হবে। শুধু তাই নয়, অনেক প্রভাবশালী গডফাদার ও মাদক ব্যবসার ছত্রছায়ায় থাকা দুর্নীতিবাজদের নামও বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এবার আর যেন জিয়াউল হক সহজেই ছাড়া না পায়! তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ পথে পা বাড়াতে ভয় পায়। জামালপুরবাসী একটাই দাবি— মাদকের গডফাদারদের শেকড় উপড়ে ফেলতে হবে!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..