1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিলেটের সালুটিকরে মাটির নিচ থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট সাদাপাথর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

সিলেটের সালুটিকরে মাটির নিচ থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট সাদাপাথর

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার পঠিত
সাদাপাথর

সিলেটের সালুটিকর এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে র‌্যাব-৯ ও জেলা প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ছালিয়া এলাকার একটি ক্রাশার মিলে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ সাদাপাথর জব্দ করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকরের ছালিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাটির নিচে তৈরি গর্ত থেকে প্রাথমিকভাবে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে—অবৈধ সিন্ডিকেট এগুলো ভেঙে পাচারের জন্য প্রস্তুত করছিল। র‌্যাবের উপস্থিতিতে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে উদ্ধার করা পাথরের প্রকৃত মালিকানা যাচাই-বাছাই চলছে।

অভিযানটি নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। এ সময় প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ গণমাধ্যমকে জানান, “সালুটিকরের ছালিয়া এলাকায় একটি ক্রাশার মিলে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছি। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আমরা মালিকের খোঁজে অভিযান অব্যাহত রেখেছি।”

অন্যদিকে র‌্যাব-৯ এর সিও তাজমিনুর রহমান চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পাথরগুলো মাটির নিচে রেখে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলবে।”

এর একদিন আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ টিম অভিযান চালায়। সেখান থেকে আরও ১০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। টানা দুই দিনের অভিযানে অবৈধভাবে লুকানো বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..