1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির আদালতে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

খাগড়াছড়ির আদালতে এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পঠিত
খাগড়াছড়ির আদালতে

১৭ বছরের সাজা! খাগড়াছড়ির আলোচিত আদালত রায় প্রকাশ!
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)খাগড়াছড়ি পার্বত্য জেলায় অস্ত্র মামলায় একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (২৭ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইবুন্যাল-৪) এর বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরা (৪৫) কে আটক করে চট্টগ্রাম র‍্যাব-৭ এর একটি দল। ওই রাতে মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পরদিন তাকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়। কয়েস মাস হাজতবাসের পর জামিনে বের হন তিনি।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামী খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামীর উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন বিচারক।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, খাগড়াছড়িতে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অস্ত্র মামলা থাকলেও এই প্রথম কোনো অস্ত্র মামলার রায় এটি। দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাতাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..