1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শাজাহানপুরে সনাতন ধর্মাবলম্বীদের চলাচলে দুর্ভোগ লাঘবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শাজাহানপুরে সনাতন ধর্মাবলম্বীদের চলাচলে দুর্ভোগ লাঘবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
শাজাহানপুরে সনাতন ধর্মাবলম্বী

দীর্ঘ অপেক্ষার অবসান, শাজাহানপুরে রাস্তায় নতুন আশার আলো!
শাকিল রানা, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাসকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তার দুরবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। অবশেষে এ সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

শনিবার (১৪ জুন) দুপুরে হিন্দুপাড়ার চলাচলের রাস্তায় ইট সলিং কাজের শুভ উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশরাফিকুর রহমান মামুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, ০১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমতাজুল রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ পায়েল, বিএনপি নেতা নুরুজ্জামান শামীম, আমিনুর, হেলাল, রিয়াদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত ছিল, বর্ষার সময় কাদা-পানিতে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। এই উন্নয়নমূলক কাজের মাধ্যমে এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..