বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
তারেক রহমানের নির্দেশে মনপুরায় বন্যার্তদের পাশে যুবদল।
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
ভোলার মনপুরায় ঘুর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে মনপুরা উপজেলা যুবদলের শুকনো খাবার সামগ্রী বিতরন করা হয়।
গত বৃহস্পতিবার ঘুর্ণিঝড় শক্তির প্রভাবে প্লাবিত হয় ভোলার মনপুরার মুল ভুখন্ড ও বিভিন্ন চরাঞ্চল। এতে গৃহবন্দী হয়ে পড়ে হাজারো ঘর বাড়ীর মানুষ। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ভেসে গৃহপালিত পশু পাখি। অনেকে ঘরবাড়ি হাড়িয়ে সর্বশান্ত হয়ে যায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বন্যা দুর্গত মানুষের পাশে দাড়াতে নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন।তার ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে মনপুরা উপজেলা যুবদলের নেতা কর্মীরা বিভিন্ন প্রকার শুকনা খাবার প্রদান করে। কেন্দ্রীয় সম্পাদক নুরুল ইসলাম নয়ন মুঠোফোনে ক্ষতিগ্রস্ত মানুষকে বলেন,** আমি সবসময় মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়েছি। এই সংকটেও আমরা একসাথে লড়াই করে জয়ী হব ইনশাআল্লাহ।
আপনাদের নিরাপদ থাকা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য আমি দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য্য ও সাহস দিন।এসময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের নেতা ইলিয়াস, ছিদ্দিক মোল্লা, নাসির উদ্দীন, আলাউদ্দিন, শাখাওয়াত, নয়ন , কামাল প্রমুখ।