1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্ষমতায় আসবেন কিনা জানি না, তবে আগে আওয়ামী লীগ আসবে কিনা ভাবুন! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

ক্ষমতায় আসবেন কিনা জানি না, তবে আগে আওয়ামী লীগ আসবে কিনা ভাবুন!

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পঠিত
ক্ষমতায় আসবেন

দেশের অন্যতম আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক সাম্প্রতিক পোস্টে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এই দুই গণমাধ্যম দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে আলেম সমাজকে “জঙ্গি” হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সংবাদ বিকৃত করছে।

ইলিয়াস হোসেন উল্লেখ করেছেন, ৫ তারিখের পর তিনি একাধিক প্রমাণ হাজির করেছেন, যেখানে দেখা গেছে কীভাবে প্রথম আলো ও ডেইলি স্টার পিলখানা হত্যাকাণ্ড, একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য বিকৃত করেছে। তিনি আরও দাবি করেন, হলি আর্টিজানসহ দেশের বিভিন্ন জঙ্গি হামলার আসল রহস্য উদঘাটনের পরিকল্পনা থাকলেও, তিনি তা আর প্রয়োজন মনে করছেন না, কারণ এতসব প্রমাণ সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভারতের প্রেসক্রিপশনে প্রথম আলো ও ডেইলি স্টার নতুন ধরনের জঙ্গি নাটক সাজানোর কাজ শুরু করেছে। তিনি দাবি করেছেন, বিভিন্ন জায়গায় ‘তৌহিদী জনতার’ ব্যানারে নারী বিদ্বেষ ছড়ানোর ঘটনা পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে এবং এর পেছনে ভারতের ইন্ধন রয়েছে। তার মতে, ভারতের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে সাম্প্রদায়িক রঙ দেওয়া, যাতে পশ্চিমা কূটনীতিকদের কাছে এটি একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন হয়।

ইলিয়াস হোসেনের মতে, ভারতের এসব ষড়যন্ত্রের কারণে তারেক রহমান এখনও আমেরিকায় নিষিদ্ধ এবং তাকে ভিসা দেওয়া হয় না। তিনি মনে করেন, বিএনপি-জামায়াতকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্যই এই ধরনের প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে, এই ষড়যন্ত্র রুখতে না পারলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..