1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পঠিত
ক্যাডেট এএসআই নিয়োগ

রংপুর জেলা পুলিশের ডিবির অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), রংপুরের তত্ত্বাবধানে ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে দায়িত্বরত অবস্থায় ডিবির একটি দল ১ নম্বর অভিযুক্ত মো. আশরাফুল ইসলাম (২১)-কে একটি জাল প্রবেশপত্রসহ পরীক্ষা কেন্দ্রের ফেইস ডিটেকশন পয়েন্টে প্রবেশের সময় সন্দেহ হলে যাচাইয়ের জন্য পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রবেশপত্রটি ভুয়া। একই সঙ্গে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে আসা ৩ নম্বর অভিযুক্ত মো. তাজমিলুর রহমান (১৯)-কেও আটক করা হয়।

আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, কামালকাছনা, রংপুর অফিসে কর্মরত ২ নম্বর অভিযুক্ত মো. বাদশা মাসউদ আলম (৪৮) এবং ৪ নম্বর অভিযুক্ত মো. নুরুল ইসলাম (৪৬)-এর সঙ্গে পরিচয়ের সূত্রে তার বাবার সঙ্গে ১৭ লাখ টাকার বিনিময়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ দেওয়ার চুক্তি হয়। এ উদ্দেশ্যে আশরাফুল দিনাজপুর শাখা থেকে ঢাকা ব্যাংকের ০১২২১৫০১২০৫৯৩ নম্বর হিসাবে ২ লাখ ৫০ হাজার টাকা জমা দেন। পরে ২ নম্বর ও ৪ নম্বর অভিযুক্ত আশরাফুলের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩১৮-৯২৯৪৭৭-এ জাল প্রবেশপত্র পাঠিয়ে দেয়।

পুলিশ জানায়, আশরাফুল ইসলাম বিধি অনুযায়ী কোনো শারীরিক পরীক্ষায় অংশ নেননি। তিনি প্রতারণার উদ্দেশ্যে জাল প্রবেশপত্র তৈরি ও প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে আসেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তথ্য ব্যবহার করে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে ২ নম্বর অভিযুক্ত মো. বাদশা মাসউদ আলমকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রতারণা, আর্থিক লেনদেন এবং জাল প্রবেশপত্র-সংক্রান্ত কথোপকথনের তথ্য-প্রমাণ পাওয়া যায়।

বাদশা মাসউদ আলমকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ৪ নম্বর অভিযুক্ত মো. নুরুল ইসলামসহ আরও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন এই চক্রের সঙ্গে জড়িত। অভিযুক্তরা জাল প্রবেশপত্র তৈরি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। এছাড়া ২ নম্বর ও ৪ নম্বর অভিযুক্তসহ অজ্ঞাতনামা অন্যরা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া পরিচয়ে পুলিশের সিনিয়র কর্মকর্তাদের মোবাইলে কল করে বিভ্রান্তি সৃষ্টি করতেন।

ধৃত অভিযুক্তরা একে অপরের সহযোগিতায় একই উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র)/২০২৬ পদে নিয়োগ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে জাল প্রবেশপত্র প্রস্তুত করতেন।

ধৃতদের হেফাজত থেকে ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেন-সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট এবং বিভিন্ন ডিভাইস উদ্ধার করে জব্দ করা হয়েছে। এছাড়া ৪ নম্বর অভিযুক্তকে আরপিএমপির কোতোয়ালি থানার সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ধৃত অভিযুক্তদের পরিচয় হলো— ১. মো. আশরাফুল ইসলাম (২১), পিতা: মো. নুরুল ইসলাম, গ্রাম: শিরাইল (ডাঙ্গাপাড়া), পোস্ট: বৈরচুনা, থানা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। ২. মো. বাদশা মাসউদ আলম (৪৮), ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ফায়ার সার্ভিস, কামালকাছনা, গুপ্তপাড়া, রংপুর; পিতা: মৃত লুৎফর রহমান; স্থায়ী ঠিকানা: শিরাইল (ডাঙ্গাপাড়া), থানা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও; বর্তমান ঠিকানা: গুপ্তপাড়া, থানা: কোতোয়ালি আরপিএমপি, রংপুর। ৩. মো. তাজমিলুর রহমান (১৯), পিতা: মো. এমদাদুল হক, গ্রাম: ছাতইল, পোস্ট: মাহেরপুর, থানা: বোচাগঞ্জ, জেলা: দিনাজপুর। ৪. মো. নুরুল ইসলাম (৪৬), পিতা: মো. শাহাজাহান আলী সরকার, স্থায়ী ঠিকানা: খামাতপাড়া (বটতলা), থানা: নীলফামারী সদর, জেলা: নীলফামারী।

পরে জব্দ করা আলামত এবং গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কোতোয়ালি থানা, আরপিএমপি, রংপুরে নিয়ে গিয়ে মামলার এজাহার দাখিল করা হয়। এ ঘটনায় Public Examinations (Offences) (Amendment) Act, 2026-এর ৩/১৩ ধারাসহ পেনাল কোডের ৪০৬/৪২০/৪০৯/৪৬৮/৪৭১/৪৭৪/১০৯/১৭০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..