1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ধর্ষণ-সহিংসতায় নিহত তিন মারমা তরুণের পরিচয় শনাক্ত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ধর্ষণ-সহিংসতায় নিহত তিন মারমা তরুণের পরিচয় শনাক্ত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত
ধর্ষণ-সহিংসতায় নিহত তিন মারমা তরুণ শনাক্ত

অনলাইন ডেস্ক,

খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্টি হওয়া সহিংসতা ও উত্তেজনার মধ্যে গুলিতে নিহত তিন তরুণের পরিচয় জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী।

নিহতরা হলেন—গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যানপাড়ার আথুইপ্রু মারমা (২১), হাফছড়ি ইউনিয়নের সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) এবং রামসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। তিনজনই খাগড়াছড়ির স্থানীয় বাসিন্দা এবং জুম্ম সম্প্রদায়ের তরুণ।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. ছাবের আহম্মেদ জানান,
“রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত সহিংসতায় আহত ১৪ জনকে সদর হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল বলেন,
“উদ্ভূত পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। আজ সারাদিনে কোথাও কোনো নতুন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।”

এদিকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান,
“পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে। প্রশাসন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।”

তবে, ধর্ষণের ঘটনায় জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ এখনো বলবৎ রয়েছে। দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কে আংশিকভাবে যান চলাচল শুরু হলেও অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল সীমিত। প্রশাসনের নির্দেশে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা টহল জোরদার করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি ক্ষেত থেকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..