1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসকন ইস্যু: সরকারের অবস্থান নিয়ে হাইকোর্টের প্রশ্ন - Janatar Jagoron

ইসকন ইস্যু: সরকারের অবস্থান নিয়ে হাইকোর্টের প্রশ্ন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত
হাইকোর্টের প্রশ্ন
this is a collected or created picture for Janatar Jagoron news.

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এর মধ্যে ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতির দিকে না যায়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চ এই নির্দেশনা দেন।

এর আগে, এদিন সকালে এক আইনজীবী ইসকন নিষিদ্ধ করার আবেদন জানিয়ে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডসহ সামগ্রিক পরিস্থিতি আদালতের নজরে আনেন।

এই প্রেক্ষাপটে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, “ইসকন সংগঠনটি কারা, এবং এরা কোথা থেকে এসেছে?” উত্তরে অ্যাটর্নি জেনারেল জানান, “এটি কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। ইতোমধ্যে তাদের বিষয়ে সরকার যাচাই-বাছাই শুরু করেছে।”

এছাড়া অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, বিষয়টি এখন একটি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হওয়ায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর পরপরই তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন।

এই সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..