1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

আগামী ৫ অক্টোবর (শনিবার) থেকে আবারও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা সম্পন্ন করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন তিনি।

শফিকুল আলম জানান, আগামী ৫ অক্টোবর (শনিবার) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ৬ সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতির তথ্য জানানো হবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে।

তিনি আরো জানান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করবেন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ইতোমধ্যে দুই দফা রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং এই ধারাবাহিকতায় শনিবার থেকে নতুন দফার আলোচনা শুরু হবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।

বৈঠকের মূল বিষয় হিসেবে তিনি জানান, ছয়টি কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা হবে। দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও আলোচনা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আশা করা হচ্ছে, দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গভাবে গঠন করা হবে।

রাজনৈতিক আলোচনার উপর কমিশন গঠন নির্ভর করছে না বলেও উল্লেখ করেন তিনি। কমিশনগুলোর প্রধানরা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন এবং তাদের জন্য অফিস খোঁজা হচ্ছে। কমিশনের সদস্যদের সম্মতি নেওয়া হচ্ছে।

কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে—এ বিষয়ে তিনি জানান, এ সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার ওপর নির্ভরশীল। সবকিছুই উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্তের ভিত্তিতে হবে। তিনি যতটুকু জানেন, প্রধান প্রধান দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..