1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত
গলাকেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় রিতা রানী (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বুধবার (২০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার মমিনাহাট ইউনিয়নের সুখানপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিতা রানী ওই গ্রামের বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানরা পড়াশোনা ও চাকরির কারণে ঢাকায় বসবাস করেন। ঘটনার সময় বাড়িতে শুধু রিতা রানী ও তার স্বামী অবস্থান করছিলেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক ১২টার দিকে তার ঘরের দরজায় শব্দ পান। কিছুক্ষণ পর স্ত্রীর চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখেন বাড়ির পূর্ব ও পশ্চিম পাশের দুটি দরজা খোলা রয়েছে।

পরে স্ত্রীর ঘরে গিয়ে গলাকাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। বিধান চন্দ্র রায়ের দাবি, চিকিৎসার জন্য সম্প্রতি ২০ শতক জমি বিক্রি করে পাওয়া প্রায় ৫ লাখ টাকা বাড়িতে রাখা ছিল।

বগুড়ার সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..