1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জামালপুরে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পঠিত
মাদক ব্যবসায়ী আটক
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহিদ হাসান, জামালপুর

জামালপুর জেলা পুলিশ বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনা ঘটে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটে।

আটক ব্যক্তিরা হলো মোঃ রাসেল হোসাইন (২৭), পিতা- মোঃ ইদ্রিস আলী, ও মোঃ সাগর রহমান @ শাকিল আকন্দ (২১), পিতা- ফজলুল হক আকন্দ।
উভয়ের বাড়ি জামালপুর সদর উপজেলার কাঁচাসড়া গ্রামে, কেন্দুয়া কালীবাড়ী ইউনিয়নে।

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা) এর তত্ত্বাবধানে এসআই মোঃ আসাদুজ্জামান এবং এএসআই মনিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল এ সফল অভিযান পরিচালনা করে।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সাথে যুক্ত বলে দাবি পুলিশের।

ঘটনাস্থল থেকে আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার ২৯(ক)/৪১ অনুযায়ী মামলা (নং-৩৮, তারিখ ১৬/০১/২০২৫) রুজু করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের এ ধরনের কার্যকরী অভিযান স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। একইসঙ্গে পুলিশ বিভাগ মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..