1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মধুমিতার হৃদয়ে নতুন প্রেমের সুর: আবারও প্রেমে মজেছেন! - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মধুমিতার হৃদয়ে নতুন প্রেমের সুর: আবারও প্রেমে মজেছেন!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত
মধুমিতার হৃদয়ে নতুন প্রেম

মধুমিতা সরকার ওপার বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। সম্প্রতি নতুন প্রেমে জড়িয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের পর তাঁকে কারও সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায়নি। তবে এই দুর্গাপূজায় আবার প্রেমের সম্পর্কে প্রবেশ করেছেন মধুমিতা।

সপ্তমীর রাতে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন এই আলোচিত তারকা। সেই ছবিতে দেখা যায়, চারদিকে আলো-আঁধারি পরিবেশ। হাতে হাত ধরে বসে আছেন দুজন।

মধুমিতা তাঁর পোস্টে লিখেছেন, নতুন গল্পের সূচনা। ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘হ্যাঁ, আমি প্রেম করছি। তবে আমাদের সম্পর্কটি খুব সম্প্রতি শুরু হয়েছে।’

বিয়ে করার পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে মধুমিতা বলেন, ‘আমাদের প্রেমের সূচনা মাত্র হয়েছে। বিয়ের বিষয়টি নিয়ে এখনই কিছু ভাবিনি।’

জানা যাচ্ছে, সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকার ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালে একসঙ্গে কাজ করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। ২০১১ সালের দিকে তাঁদের প্রেমের শুরু হয় এবং রিল লাইফের সম্পর্কটি ধীরে ধীরে রিয়েল লাইফে বিয়েতে রূপ নেয়। ধারণা করা হয়, ২০১৫ সালে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কিন্তু তাঁদের সংসারের সুখ খুব বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে মধুমিতার বিবাহবিচ্ছেদ ঘটে।

সিরিয়ালের গণ্ডি পেরিয়ে মধুমিতা সরকার ক্যারিয়ারে ‘লাভ আজকাল’, ‘চেন্নাই’, ‘দিলখুশ’সহ ১১টি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ‘উত্তরণ’, ‘শ্রীকান্ত’ ও ‘জাতিস্মর’ নামে তিনটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..