1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
খুলনা বিআরটিএ

দক্ষ চালক মানেই নিরাপদ সড়ক—খুলনায় নতুন উদ্যোগ!
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২০২৫ (অর্থবছর) শনিবার ১১টায় অনুষ্ঠিত হয়। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের পরিচালক(ইঞ্জি:)মো: জিয়াউর রহমান পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে খুলনা বিআরটিএ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন , খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের অধ্যাপক অনিন্দ্য কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ পরিদর্শক আল মামুন, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল রহমান, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান,আল আমিন সহ খুলনা বিআরটিএর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।মোট ২০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এ প্রশিক্ষণ কর্মচারী অনুষ্ঠিত হয়।

এ সময় চালকদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় এবং বৈধ কাগজপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)উসমান সরওয়ার আলম পেশাজীবী চালকদের উদ্দেশ্যে বলেন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সহ সকল বৈধ কাগজপত্র গাড়িতে রাখতে হবে যা দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি আরও বলেন গতি ও সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি গাড়ি চালানোর সময় এ কথা মাথায় রাখতে হবে। প্রধান অতিথি পরিচালক(ইঞ্জি:)মো: জিয়াউর রহমান বলেন যথাসম্ভব ওভারটেকিং এড়িয়ে চলতে হবে এবং পিছনের কোন গাড়ি যদি ওভারটেকিং করতে চায় তবে তাকে সুযোগ দিতে হবে না হলে অন্য কোন একদিন হয়তো আপনাকেও কেউ সুযোগ দিবে না। তিনি আরও বলেন চালকদের সব সময় যাত্রীদের সাথে এবং স্টাফদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং ট্রাফিক চিহ্ন ও আইন মেনে চলতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..