1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত
চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল তরুণ

একটি মুহূর্তেই থেমে গেল যুবকের জীবনরেখা
মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, মাসুদের কিছুটা মানসিক সমস‌্যা ছিল। পাশাপাশি পা‌রিবা‌রিক কলহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে শত শত নারী পুরুষ ছুটে আসে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়।  

রাজবাড়ি রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..