1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত — জ্ঞান ছড়ালো জামালপুর সশিপে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত — জ্ঞান ছড়ালো জামালপুর সশিপে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
সশিপে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

জামালপুর সশিপে শিশুদের হাতে পৌঁছালো শিক্ষার নতুন আলো!
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি

রোজ শুক্রবার ১৬/০৪/২০২৫ইং সরকারি শিশু পরিবার (বালক), জামালপুরে নিবাসী শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ ওয়ারেশ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য শেলিনা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্মানিত পরিচালক জনাব মোকছেদুর রহমান হারুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-তত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (সশিপ), জামালপুর; লেকচার পাবলিকেশনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে নিবাসী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় যা তাদের শিক্ষাজীবনে উৎসাহ ও সহায়তা প্রদান করবে। এই মহতী উদ্যোগে সহযোগিতার জন্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি-কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সবার একটাই কামনা—জ্ঞানচর্চার আলোয় আলোকিত হয়ে উঠুক জামালপুরের প্রতিটি শিশু।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..