1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
ছাত্রদলের কমিটি

খাগড়াছড়িতে ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে এলো নতুন মুখ!
কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা ছাত্রদলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৫ মে (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়।

দলীয়সূত্রে জানা যায়, প্রায় আট বছর পর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আরিফ মোহাম্মদ জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক ও বাপ্পি দাসকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা প্রদান করে। এ সময় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আংশিক কমিটির অন্যান্য সদস্যগণ হলেন: সিনিয়র সহ-সভাপতি- আনিসুল আলম মানিক, সহ-সভাপতি: মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক: মমিনুল ইসলাম, শাহিন আলম, সাইফুল ইসলাম, সুইচিং হ্লা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক: উক্যচিং মারমা, মো. রনি, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু, দপ্তর সম্পাদক : রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রুইম্রসাই মারমা, উপজাতি বিষয়ক সম্পাদক উক্যনু মারমা।

২০১৮ সালে সর্বশেষ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের কমিটি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। নবঘোষিত জেলা সভাপতি আরিফ মোহাম্মদ দীঘিনালা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আর সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..