1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফুলচাঁদ আজ, দূর আকাশে প্রেমের পূর্ণিমা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ফুলচাঁদ আজ, দূর আকাশে প্রেমের পূর্ণিমা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
ফুলচাঁদ

আজ রাতের ফুলচাঁদ মিস করবেন না!
 অনলাইন ডেস্ক

মে মাসের পূর্ণিমার চাঁদ, যাকে ভালোবেসে বলা হয় ‘ফুলচাঁদ’, এবারও সৌন্দর্য ছড়াবে রবিবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) রাতের আকাশে। বসন্তের রঙ-বর্ণে ভরা ফুলের উৎসবের প্রতীক হিসেবেই এর নাম ‘ফুলচাঁদ’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ৫৬ মিনিটে চাঁদ পূর্ণ রূপ নিলেও, এর আগের ও পরের রাতেও আকাশে তা থাকবে পূর্ণিমার মতোই উজ্জ্বল— এমনটাই জানাচ্ছে মহাকাশভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট আর্থ স্কাই (EarthSky)।

সোমবার সন্ধ্যার পর দক্ষিণ-পূর্ব আকাশপথে চাঁদ ধীরে ধীরে উঠবে এবং রাতভর মুগ্ধতা ছড়াবে। তবে এটিই ২০২৫ সালের শেষ ‘মাইক্রোমুন’, অর্থাৎ চাঁদ এই সময় পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করবে— প্রায় ৪ লাখ ৫ হাজার কিলোমিটার দূরে। ফলে চাঁদটি একটু ছোট এবং কম উজ্জ্বল দেখাবে, জানিয়েছে নাসা।

চাঁদের এই নামে ভিন্ন ভিন্ন আদিবাসী সংস্কৃতির ছোঁয়া রয়েছে। যেমন, কমাঞ্চে গোষ্ঠী বলছে ‘ফুলচাঁদ’, ক্রী এবং চোকটো গোষ্ঠী জানায় এটি ‘মালবেরি চাঁদ’। আবার অনিশনাবে সম্প্রদায়ের কাছে এটি ‘ব্লসম মুন’ এবং অ্যাপাচি গোষ্ঠীর ভাষায়, ‘সবুজ পাতার ঋতুর চাঁদ’।

এ বছরের পরবর্তী পূর্ণিমাগুলো হলো: জুন ১১ – স্ট্রবেরি চাঁদ, জুলাই ১০ – বাক চাঁদ, আগস্ট ৯ – স্টারজন চাঁদ, সেপ্টেম্বর ৭ – কর্ণ চাঁদ, অক্টোবর ৬ – হারভেস্ট চাঁদ (সুপারমুন), নভেম্বর ৫ – বিবার চাঁদ (সুপারমুন), ডিসেম্বর ৪ – কোল্ড চাঁদ (সুপারমুন)।

এই বছর ঘটবে আরও দুটি মহাজাগতিক চমক— সেপ্টেম্বর ৭-৮ তারিখে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আলাস্কা থেকেও দেখা যাবে। এই সময় চাঁদ রক্তিম আভায় আবৃত হয়, যাকে বলা হয় ‘রক্তচাঁদ’। এরপর ২১ সেপ্টেম্বর ঘটবে আংশিক সূর্যগ্রহণ, যা দেখা যাবে অস্ট্রেলিয়ার নির্জন অঞ্চল ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশে— জানিয়েছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..