1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাকিস্তানের পাল্টা আঘাতে হতবাক ভারত, চাপে আলোচনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ মনপুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের পাল্টা আঘাতে হতবাক ভারত, চাপে আলোচনা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮০ বার পঠিত
পাকিস্তানের পাল্টা আঘাত

কাশ্মীর ইস্যুতে টানটান উত্তেজনার পর পাল্টা হামলায় স্তব্ধ ভারত! শান্তির টেবিলে ফিরিয়ে আনল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

টানা কয়েকদিন ধরে চলা রক্তাক্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির পথে হাঁটলো ভারত ও পাকিস্তান। কাশ্মীরে হামলা-পাল্টা হামলার উত্তাপে যখন যুদ্ধের দ্বারপ্রান্তে দুই পরমাণু শক্তিধর, তখনই নাটকীয় মোড় নেয় পুরো পরিস্থিতি—পাকিস্তানের পাল্টা হামলার ভয়াবহতা দেখে হতবাক হয়ে পড়ে ভারত।

শনিবার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একটি লাইভ আপডেটে জানায়, পাকিস্তানের পাল্টা আক্রমণেই শান্তি আলোচনায় আন্তরিক হয় ভারত। সিএনএনের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতায় সংঘর্ষ এড়াতে সম্মত হয় দুই দেশ।

পাকিস্তান সরকারের এক শীর্ষ সূত্র জানায়, চলমান সংঘাতের সময় ভারত হঠাৎ করেই তিনটি পাকিস্তানি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ তখন ভাবছিল শান্তিচুক্তি প্রায় সম্পন্ন, এমন সময় ভারতের ‘বিস্ময়কর আগ্রাসনে’ ক্ষুব্ধ হয়ে জবাবে চালানো হয় চোখে চোখ রেখে পাল্টা হামলা।

পাকিস্তানি সেনাবাহিনী জানায়, ভারতের বিমানঘাঁটি ও কাশ্মির সীমান্তের সামরিক স্থাপনাগুলো ছিল লক্ষ্যবস্তু। হামলার মাত্রা এতটাই বিস্ফোরক ছিল যে, ভারত তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না দিয়ে আলোচনায় মনোযোগী হয়ে পড়ে।

সূত্রটি আরও জানায়, আলোচনা চলাকালেও দু’পক্ষ রকেট নিক্ষেপে পিছপা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে শান্তির বার্তা থেমে যায়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে দুই দেশের মধ্যে আলোচনার সেতুবন্ধন গড়ে ওঠে।

অবশেষে শনিবার বিকালে উভয় পক্ষ হামলা বন্ধ করে এবং সন্ধ্যায় আসে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..