1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে ডেফলা ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল একাধিক যাত্রীর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

জামালপুরে ডেফলা ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল একাধিক যাত্রীর

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত
ডেফলা ব্রিজে ট্র্যাজেডি, প্রাণ গেল একাধিক যাত্রীর

এক মুহূর্তেই স্তব্ধ ডেফলা ব্রিজ, শোক ছড়ালো সর্বত্র
জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর

গতকাল বিকাল ৬টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজ এলাকাটি এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হয়। দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে প্রচণ্ড ধাক্কা খেলে মুহূর্তেই ঝরে যায় দুই তরুণ প্রাণ। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে দু’জন আরোহীর।

এছাড়াও, আরও দুইজন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় বাসিন্দারা তৎপরতার সাথে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি ছিল অত্যন্ত বেশি, এবং হঠাৎ ব্রিজের বাঁকে এসে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগার পর মুহূর্তেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

এই হৃদয়বিদারক ঘটনার পর পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের চোখে-মুখে এখনো ভয় আর বেদনার ছাপ স্পষ্ট।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..