1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রশাসনের ঐক্যে নতুন মাত্রা সিনিয়র জজের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

প্রশাসনের ঐক্যে নতুন মাত্রা সিনিয়র জজের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
জজের সাথেপুলিশ সুপারের সাক্ষাৎ

প্রশাসনের সৌহার্দ্যে নতুন অধ্যায় খুলল জামালপুরে

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরে প্রশাসনিক সমন্বয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো আজ মঙ্গলবার (০৬ মে)। জেলার নবনিযুক্ত সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জেলার গর্বিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এই সৌজন্য সাক্ষাৎ যেন ছিল প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ স্তরের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং কর্মসম্পর্ককে আরও জোরদার করার একটি আন্তরিক প্রয়াস। সাক্ষাতকালে তাঁরা পরস্পরের কুশলাদি জিজ্ঞাসা করেন এবং ভবিষ্যতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচার প্রক্রিয়া আরও গতিশীল করার নানা বিষয় নিয়ে গঠনমূলক মতবিনিময় করেন।

এই তাৎপর্যপূর্ণ সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন।

বিচার বিভাগের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ, যাঁরা বিচারব্যবস্থাকে গতিশীল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়া কোর্ট পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল হোসেন এবং জামালপুরের ডিবি-১ এর দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এই সৌজন্য সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল প্রশাসনের দুই স্তরের মাঝে আন্তরিকতা ও সহযোগিতার বহিঃপ্রকাশ। এ ধরনের সাক্ষাৎ প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয় সাধনের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

জামালপুরবাসীর প্রত্যাশা, এই নতুন নেতৃত্বের ছোঁয়ায় জেলা প্রশাসন আরও সুসংগঠিত, জনমুখী ও কার্যকর হয়ে উঠবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..