1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ - Janatar Jagoron

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন, বলে জানিয়েছেন রেজিস্ট্রার মনিরুল ইসলাম।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শুচিতা শরমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। বিকেলে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান এবং বিকেল সাড়ে ৫টার দিকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় হবে শেখার ও গবেষণার কেন্দ্র। তিনি সবার সঙ্গে মিলিত হয়ে শিক্ষার একটি সুন্দর পরিবেশ তৈরি করার আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর কোনো ফুলের তোড়া গ্রহণ করেননি এবং কারও সঙ্গে সৌজন্য ছবি তুলতেও অস্বীকৃতি জানিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০ (১) ধারার অধীনে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে উপাচার্য পদে যোগদানের দিন থেকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপাচার্য হিসেবে যোগদানের পর শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বগ্রহণের নথি পাঠিয়েছেন।

ড. শুচিতা শরমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। ২০০৩ সালে তিনি প্রভাষক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে কাজ শুরু করেন এবং ২০১১ সালে ডেভেলপমেন্ট স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..