1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষ রোপণ কর্মসূচি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষ রোপণ কর্মসূচি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
বৃক্ষ রোপণ কর্মসূচি

তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী জেলা প্রতিনিধি

সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের নেতৃত্বে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় ৬ থেকে ৮ সপ্তাহ বয়সী দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছের সুস্থ সবল ৫০০ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমান বাঁধন বলেন, এক সময় রাজশাহী ছিল গ্রীন সিটি—সবুজের অপরূপ আবরণে ঢাকা ছিল পার্ক। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার পার্কের গাছ কেটে বিক্রি করে পুরো পার্ককেই নির্জীব করে দিয়েছে। এখন রোদের তাপে দর্শনার্থীদের বসা দুঃসহ হয়ে উঠেছে। তাই দর্শনার্থীদের আরাম ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা নতুন করে ৫০০ চারা রোপণের উদ্যোগ নিয়েছি। গাছগুলো বেড়ে উঠলে পার্ক ফিরে পাবে তার হারানো সৌন্দর্য এবং দর্শনার্থীরা স্বস্তিতে সময় কাটাতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূঁইয়া সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..