শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
“প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফোটালো ‘আপন’—এসিআই’র হাইব্রিড ধানের বিপ্লব!”
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার লাহেড়িকান্দায় এসিআই উদ্ভাবিত ‘আপন’ হাইব্রিড ধান চাষ করে রীতিমতো চমকে গেছেন স্থানীয় কৃষকরা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এসিআই কোম্পানির উদ্যোগে আয়োজিত ‘মাঠ দিবস’ কর্মসূচিতে এসব তথ্য উঠে আসে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক কৃষক জানান, ‘আপন’ জাতের ধান চাষে তারা আগের তুলনায় অনেক বেশি ফলন পাচ্ছেন। স্থানীয় কৃষক হালিম বলেন, “আগে অন্য জাত চাষ করতাম, এবার প্রথম ‘আপন’ দিয়েছি। ফলন বেড়েছে প্রায় ২৫-৩০ শতাংশ!”
মাঠ দিবসে এসিআই’র কৃষি বিশেষজ্ঞরা ‘আপন’ জাতের পরিচর্যা, সেচ, সার ব্যবস্থাপনা ও বাজারদর নিয়ে দিকনির্দেশনা দেন।
প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে কাজ করার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষি কর্মকর্তারাও। তাঁদের মতে, এ ধরনের উন্নত জাত অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।