1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সফল আল আমিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সফল আল আমিন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
ভার্মি কম্পোস্ট

গোবর দিয়ে স্বপ্ন গড়া মনপুরার আল আমিনের গল্প!

বনি আমিন মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার দ্বিপ মনপুরায় স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতাধীন মনপুরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ২ নং হাজিরহাট ইউনিয়ন আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা মোহাম্মদ আল-আমিন পিতা মোঃ শাহে আলম, মাতা শাহিনুর বেগম, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা হয়েছেন।

আনসার ভিডিপি ইউনিয়ন দলনেতা আল আমিন বলেন, আমি আনসার ভিডিপির দুই নং হাজিরহাট ইউনিয়নের দলনেতার দায়িত্ব পালন করে আসছি এবং নিজেকে সবসময় উদ্যোক্তা হিসেবে পরিচয় দেওয়ার জন্য সংকল্প করি, ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করার জন্য আমি মাঝেমধ্যে youtube দেখি এবং মনপুরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করি। আমার এলাকায় প্রচুর পরিমাণে গরু পালন করা হয় আমি হিসাব করে দেখি গরুর গোবর পরিবেশ দূষণ করে যদি আমি গরুর গোবরগুলো কাজে লাগাতে পারি তাহলে আমি আর্থিকভাবে লাভবান হব এবং পরিবেশ দূষণমুক্ত থাকবে। আমি প্রথমে ১৩ টি রিং ও এক কেজি কেঁচো দিয়ে আমার খামার শুরু করি, আজ আমার খামারে প্রায় ১০০ টি রিং এবং চল্লিশটি হাউস রয়েছে। আমি প্রতিমাসে প্রায় ৫০ থেকে ৬০ মন সার উৎপাদন করে সেগুলো বাজারে বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করি। আমার প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকার স্যার বিক্রি করি। আমার খামারে প্রতি দৈনিক দুইজন লোক কাজ করি তাদের পরিবার চালায়। আমার এলাকায় প্রায় ১৫ জন বেকার লোককে ভার্মি কম্পোস্ট উৎপাদনের উপর প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও ভার্মি কম্পোস্ট উৎপাদন করার জন্য আগ্রহী করে তুলি।
ইউনিয়ন দলনেতা আল আমিনের বাবা মোহাম্মদ শাহে আলম বলেন, আমরা কখনো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কি জিনিস চিনতাম না, আমার ছেলে প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করায় আমাদের পরিবার আজ স্বাবলম্বী।

কৃষক শাহাবুদ্দিন বলেন, আমি আল আমিন ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সেগুলো কৃষি কাজে ব্যবহার করি। আমরা বালাইনাশক মুক্ত শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট সার গুলো ব্যবহার করি তাতে করে আমাদের কোন রোগ বালাই হয় না, আমরা অর্গানিক ফসল পাই।

কৃষক হান্নান বলেন, আমরা খামারে শাকসবজি উৎপাদনে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকারের সার ব্যবহার করতাম কিন্তু আলামিনের কাছ থেকে ভার্মি কম্পোস্ট সার নিয়ে ব্যবহার করি তাতে করে আমাদের খরচ কম হয়।

ভার্মি কম্পোস্ট এর বিষয়ে মনপুরা উপজেলা কৃষি অফিসার আহসান তাওহীদ এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হল মাটির প্রাণ, তিনি বলেন এ কেচোঁ সার গুলো হল পরিবেশবান্ধব সার। মাটির প্রায় প্রত্যেকটি উপাদানই ভার্মি কম্পোস্ট সার এর মধ্যে বিদ্যমান। ভার্মিকম্প স্যার যেকোনো উৎপাদনের জন্য শ্রেষ্ঠ, এটি গাছের শিকর বৃদ্ধি ডালপালা সবুজ সতেজ রাখে ফসল আকারে বড় পুষ্ট করে। আহসান তাওহিদ বলেন, আলামিনের খামার থেকে স্যার ক্রয় করে কৃষকের মাঝে বিতরণ করি। আমরা আলামিন কে কৃষি অফিস থেকে সাপোর্ট দিচ্ছি এবং সামনের দিনগুলোতেও সাপোর্ট দিব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..