1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
কোটি টাকার স্বর্ণসহ আটক ১

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির চাঞ্চল্যকর অভিযানে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে টহল কমান্ডার নায়েক মো: শাহজালালের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল চরচিলমারি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে ৩০০ গজ উত্তর ও শূন্য রেখা থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে শ্রী রিপন মন্ডল (৪২) কে হাতে-নাতে আটক করা হয়। তার কাছ থেকে ১২টি স্বর্ণের বার পাওয়া যায় যার ওজন এক কেজি ৩৪০ গ্রাম। এ সময় তার সহযোগী মো: নুর আলম সরকার (৩৫), দৌলতপুরের চরচিলমারী খারিজাথাক গ্রামের বাসিন্দা, কৌশলে পালিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি আটানব্বই লক্ষ বাইশ হাজার ছয়শত বিশ টাকা। এই স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটক রিপন মন্ডলকে দৌলতপুর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমন কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..