শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
তানজিলুল ইসলাম লাইক, নিজস্ব প্রতিনিধি
তীব্র গরমে রাজশাহীর রাস্তায় দেখা গেল ভিন্ন চিত্র – বিএনপির হৃদয়ছোঁয়া মানবিক উদ্যোগ!
রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এবং দেশনায়ক তারেক রহমানের আহ্বানে পথচারীদের মাঝে খাবার পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার সামনে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীদের আয়োজনে অসহায় ও তৃষ্ণার্ত মানুষদের জন্য এই ব্যতিক্রমী মানবিক কার্যক্রম চালানো হয়।
সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাধন বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা তীব্র গরমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এসময় উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তাক, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূইয়াসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। উদ্যোগের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে জানান আয়োজকরা।