শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
পত্রিকায় মোড়ানো ব্যাগ থেকে বের হলো ফেন্সিডিলের বোতল! খুলনায় পুলিশের কড়া নজরে ধরা পড়লো মাদক চোরাকারবারি।
মামুন মোল্লা, খুলনা জেলা
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আওতাধীন খানজাহান আলী থানার পথেরবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছেন।
২০ এপ্রিল ২০২৫, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ খুলনা-যশোর মহাসড়কের পথেরবাজার পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকালে তল্লাশির সময় যশোর জেলার চৌগাছা থানার আব্দুল রশিদের পুত্র মেহেদী হাসানকে সন্দেহজনকভাবে আটক করেন।
তল্লাশির সময় তার কাছে থাকা একটি কালো ব্যাগ প্যাকের ভিতরে পত্রিকার কাগজ দিয়ে মোড়ানো ও স্বচ্ছ কসটেপে প্যাঁচানো দুটি পৃথক প্যাকেট পাওয়া যায়। একটি প্যাকেটে ১৮ বোতল এবং অন্যটিতে ৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়, যার মোট সংখ্যা ২৫ বোতল।
ঘটনার বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, এ ঘটনায় এসআই বিপ্লব কান্তি দাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৪, তারিখ ২১ এপ্রিল ২০২৫। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় রুজু করা হয়েছে।