শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
মাত্র একটি মোটরসাইকেলের দাবি, আর তাতেই শেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ!
শাওন সরদার, ফরিদপুর জেলা প্রতিনিধি
উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে মোটর সাইকেল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায় স্থানিয়দের কাছ থেকে ।
বেলবানা গ্রামের মোশ্তাক আহমেদ (ব্যাটালিয়ান আনসার) চাকুরিরত এর ছেলে ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র নাহিদ বিশ্বাস (১৭) সোমবার ১৪ এপ্রিল সকাল আনুমানিক ১১ টার দিকে আত্মহত্যা করে বলে জানা যায় স্থানীয় সূত্রে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, বিষয়টি আমরা তদন্ত করে আত্মহত্যার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।