1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নামাজের মত সমাজ প্রতিষ্ঠা করার আহবান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নামাজের মত সমাজ প্রতিষ্ঠা করার আহবান

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পঠিত
নামাজের মত সমাজ

নামাজের মত সমাজ চায় জামায়াত, সংসদে কোরআনের আলো আনতে চায়!

বনি আমিন মনপুরা

“আল্লার আইন চাই সৎ লোকের শাসন চাই” এই স্লোগানকে সামনে রেখে” নামাজের মত সমাজ প্রতিষ্ঠা করার আহবান” জানান অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল।

আজ ১৪ ই এপ্রিল সোমবার ভোলার মনপুরায় আডিয়াল মিলনায়তনে জামায়াতে ইসলামী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওঃ আলাউদ্দিন ফরাজীর সঞ্চালনায় মাওঃ আমিমুল ইহসান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও জামায়াতে ইসলামীর ভোলা-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল বলেন, আমাদের সমাজকে সকল প্রকার অন্যায় থেকে মুক্ত করার জন্য নামাজের মত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, এ দেশে শান্তি আনাতে হলে কোরআনকে সংসদে পৌছাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিতি ছিলেন সাবেক ভোলা জেলা সেক্রেটারি ও জেলা মিডিয়া ও যুব বিষয়ক সম্পাদক মাও. আমির হোসেন, ভোলা জেলা ওলামা বিভাগের সভাপতি ও সাবেক মনপুরা উপজেলা আমির হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমীর মীর শরীফ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাও.জামাল উদ্দিন ফরাজি, শুরা ও কর্মপরিষদ সদস্য ওলামা বিভাগের সভাপতি মাওঃ সামছুদ্দিন,শুরা ও কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ ইউনুছ, তালিমুল মাওঃ মতিউর রহমান নিজামী, মনপুরা ইউনিয়নের আমির শাহ ইমরান চৌধুরী,হাজীর হাট ইউনিয়নের আমির হাফেজ মাওঃ জামাল উদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়নের আমির আবু সুফিয়ান,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সভাপতি ওলিউল্লাহ সহ প্রমুখ।

দোয়া ও মুনাজাত করেন ভোলা জেলা আমির মাষ্টার জাকির হোসেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..