1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চালকদের দক্ষতা বাড়াতে খুলনায় বিআরটিএর ব্যতিক্রমী উদ্যোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

চালকদের দক্ষতা বাড়াতে খুলনায় বিআরটিএর ব্যতিক্রমী উদ্যোগ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
বিআরটিএর ব্যতিক্রমী উদ্যোগ

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা বিআরটিএ-তে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ১২ই এপ্রিল শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) উসমান সরওয়ার আলম এবং সঞ্চালনায় ছিলেন মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের পরিচালক (ইঞ্জি.) মো: জিয়াউর রহমান পিএএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা: অনিন্দ্য কুমার সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিনসহ বিআরটিএ খুলনার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রায় ২০০ জন চালক অংশগ্রহণ করেন এই ব্যতিক্রমী প্রশিক্ষণে। চালকদের মাঝে বৈধ কাগজপত্রের গুরুত্ব, সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা, গাড়ি চালানোর সময় জীবন রক্ষায় সচেতনতা ও দায়িত্বশীল আচরণের ওপর জোর দেন বক্তারা।
সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম বলেন, “ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেসসহ বৈধ কাগজপত্র গাড়িতে রাখলে দুর্ঘটনা রোধ সহজ হয়।”
তিনি আরও বলেন, “গাড়ি চালানোর সময় গতি নয়, বরং নিরাপদে জীবন রক্ষা করাই সবার আগে ভাবা উচিত।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..