1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনাকষা সীমান্ত চোরাচালানকৃত ভারতীয় ১০টি গরু আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত চোরাচালানকৃত ভারতীয় ১০টি গরু আটক

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত
১০টি গরু

গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে ৫৩ বিজিবির সাহসী অভিযান, উদ্ধার চোরাই গরু!

সানাউল্লাহ (সুৃমন), চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জ থানাধীন চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রাম এলাকায় ৫৩ বিজিবির নিয়মিত টহল দল রাত আনুমানিক পৌনে চার টার সময় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে আম বাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি মালিকবিহীন গরু বাঁধা অবস্থায় খুঁজে পায়। পরবর্তীতে জানা যায় গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে ঐ স্থানে বেঁধে রাখা হয়েছিল যা বিভিন্ন হাটে নিয়ে বিক্রয় করা হতো। গরুগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..