1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সীমান্তে কঠোর নজরদারি, চাঁপাইনবাবগঞ্জে নতুন বিওপি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সীমান্তে কঠোর নজরদারি, চাঁপাইনবাবগঞ্জে নতুন বিওপি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পঠিত
সীমান্তে কঠোর নজরদারি

“সীমান্তে শান্তি, চোরাচালানে অগ্রাহ্য—চাঁপাইনবাবগঞ্জে বিজিবির বড় পদক্ষেপ!”

বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোটার চাঁপাইনবাবগন্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির দুই নতুন বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাটের খড়কপুর ও সুরানপুর বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত ও বৃক্ষরোপণের মাধ্যমে উদ্‌যাপিত হয় এ উদ্বোধন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ও জেকে পোলাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বিস্তৃত এবং সীমান্ত থেকে দূরে হওয়ায় নিয়মিত টহল দেয়া কঠিন ছিল।

এই বাস্তবতা মাথায় রেখে সদর দপ্তরের নির্দেশে খড়কপুর ও সুরানপুরে নতুন বিওপি স্থাপন করা হয়। এতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে এবং চোরাচালান রোধে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, ৫৯ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..