শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সানোয়ার হোসেন ছানু, ইসলামপুর, জামালপুর
ইসলামপুরে যাত্রীদের পকেট কাটা ঠেকাতে মোবাইল কোর্টের হানা! অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি চালককে জরিমানা
আজ ইসলামপুর সিএনজি স্ট্যান্ড ও রাজীব বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে এক সিএনজি চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ মিললে তাকে তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রাজীব বাস কর্তৃপক্ষ ও অন্যান্য চালকদেরও সতর্ক করা হয়, যেন কেউ অতিরিক্ত ভাড়া না নেয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।