1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুর্ঘটনা আর মৃত্যুর মিছিল, আমাদের নিরাপত্তা কোথায়? - Janatar Jagoron

দুর্ঘটনা আর মৃত্যুর মিছিল, আমাদের নিরাপত্তা কোথায়?

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার পঠিত
দুর্ঘটনা

“একটি সড়ক দুর্ঘটনা, একটি পরিবারের সুখ-শান্তি নষ্ট! নিরাপদ সড়কই আমাদের অধিকার!”

গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি, রাজশাহী

জীবন কখনো সময়ের সাথে সামঞ্জস্য রেখে চলে না, তবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রতিদিন পত্রিকা খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার খবর। কিন্তু আসল কারণ কি? এক্ষেত্রে, যখন একটি পরিবার তাদের প্রিয় অভিভাবক, বাবা বা মাকে হারায়, তখন সেই পরিবারের কি অবস্থা হয়? তাদের ছোট্ট শিশুদের কী হবে? কে নিবে তাদের দায়িত্ব?

অধিকাংশ সড়ক দুর্ঘটনার পেছনে রয়েছে চালকের অসতর্কতা, ঘুম চোখে গাড়ি চালানো, বেপরোয়া গতিতে চলা, মোবাইলে কথা বলা এবং ওভারটেকিং। এসবই সড়ক দুর্ঘটনার মূল কারণ।

ট্রাফিক আইন মানা হচ্ছে না। নাটরের লালপুরে প্রাইভেট কার ও মটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত, আরেকজন আহত। চট্টগ্রামে বাস-মাক্রোবাস মুখোমুখি সংঘর্ষে সাতজন প্রাণ হারিয়েছেন। লোহাগড়ায় দুই বন্ধুর প্রাণ গেল বাড়ি ফেরার পথে। পিরোজপুরের ইন্দুরকান্দিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় স্বামী তুহিনের মৃত্যু, স্ত্রী আহত হয়ে হাসপাতালে।

এভাবে প্রতিদিন, একে একে পরিবারগুলো সর্বশান্ত হচ্ছে। এসব দুর্ঘটনায় নিহত পরিবারের স্বপ্নগুলো ধুলোয় মিশে যাচ্ছে। অথচ, বাসের হেলপারও যদি লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, তাহলে কোথায় যাবে সড়ক নিরাপত্তা? আমরা আর কতদিন এভাবে চলবো? আমি নিরাপদ সড়ক চাই, যাতে আমি এবং আমার প্রিয়জন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..