শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
“ঈদের আনন্দে জুয়া-অশ্লীল নৃত্যের আসর! পুলিশি অভিযানে ৩৮ গ্রেফতার, ২০ বাইক জব্দ”
সানোয়ার হোসেন ছানু, ইসলামপুর, জামালপুর
এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ যখন সবার মাঝে, তখন ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হারগিলা বেরিবাঁধে ঈদ মেলার নামে চলছিল জুয়া ও অশ্লীল নৃত্যের আসর! যৌথ বাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৩ জন মহিলা। এছাড়া জব্দ করা হয়েছে ১৮-২০টি মোটরসাইকেল।

প্রশ্ন উঠছে, এত বড় পরিসরে প্রকাশ্যে এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে কারা? রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কারা এই আসর বসিয়েছে? যুব সমাজকে ধ্বংসের এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানাচ্ছে ইসলামপুরের জনগণ!