1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মগধেশ্বরী মন্দিরে বর্ণিল বারুণী উৎসবের আয়োজন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

মগধেশ্বরী মন্দিরে বর্ণিল বারুণী উৎসবের আয়োজন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩০৭ বার পঠিত
বারুণী উৎসবের আয়োজন

“চট্টগ্রামের ঐতিহ্যবাহী মন্দিরে বারুণী স্নানে লাখো ভক্তের সমাগম, মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এক আনন্দমুখর উৎসব!”

প্রকাশ দত্ত , রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান পশ্চিম গশ্চি এলাকার দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বারুণী স্নান। মহাপ্রসাদ বিতরণ, চতুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও সংকীর্তনের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ ভরপুর হয়ে ওঠে।

২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী ধর্মীয় উৎসবে অনুষ্ঠিত হয় গঙ্গাপূজা, গঙ্গাস্নান, মাতৃপূজা, শুভ অধিবাস, অন্নপ্রসাদ বিতরণ ও সকাল-সন্ধ্যা হরিনাম সংকীর্তন। উৎসব পরিচালনা পরিষদের সভাপতি দীপক গুপ্ত ও সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু) বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন টিটু তালুকদার, সমীর চন্দ্র দে, রিটন মহাজন, পুনম তালুকদার, তসলিম উদ্দিন, মোঃ মানিক, দীপংকর তালুদার, অঞ্জন বিশ্বাস, কাঞ্চন দাশ, সুব্রত দে, জিতু চৌধুরী প্রমুখ। বিশিষ্ট গীতাপাঠক ও ভাগবতী বক্তা ডাঃ সুপণ বিশ্বাস বারুনী স্নানের তাৎপর্য তুলে ধরেন।

দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা এসে অংশ নেন। শান্তিপূর্ণভাবে উৎসবটি সম্পন্ন করতে আয়োজক কমিটি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..