শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
“৩১ বার তোপধ্বনি, শ্রদ্ধার অঞ্জলি ও পুলিশ সুপারের আবেগঘন মুহূর্তে শুরু স্বাধীনতা দিবস ২০২৫!”
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। জাতি এই ঐতিহাসিক মুহূর্তটিকে আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
জেলা পুলিশ জামালপুর কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
সকালেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য ও সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ মাসুদ আনোয়ার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত- ক্রাইম এন্ড অপস্), জামালপুর জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।