1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কেডিএ সেবায় নতুন যুগ: দালালমুক্ত অনলাইন আবেদন! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

কেডিএ সেবায় নতুন যুগ: দালালমুক্ত অনলাইন আবেদন!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
কেডিএ সেবা

খুলনায় কেডিএ চেয়ারম্যানের খোলামেলা মতবিনিময়: অনলাইন সেবার নতুন দুয়ার!

মোঃ মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
“দালালের দিন শেষ, এখন ঘরে বসেই মিলবে কেডিএ সেবা!”—এমনই ঘোষণা দিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন। সোমবার সকাল ১০টায় দৌলতপুর থানার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলরের সচিব মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহম্মেদ, পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ সদস্য রেজা রশিদ, সহকারী টাউন প্ল্যানার আবু সাঈদ ও রাকিবুল হাসান। এছাড়া খুলনা উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম রুহুল আমিন, ৩নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ কিবরিয়া, বিএনপি সভাপতি হুমায়ুন কবির ও কেডিএ সার্ভেয়ার এস এম শামসুল আরেফিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মতবিনিময়ে অংশ নেন।

কেডিএ চেয়ারম্যান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, “কোনো দালালের কাছে যাবেন না। এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে কেডিএ প্ল্যানের জন্য আবেদন করা যাবে। যদি কেউ টাকা দাবি করে, সরাসরি আমাকে জানান!” তিনি কেডিএ’র উন্নয়ন কার্যক্রমের বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং সেবার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত কেডিএ খুলনার নগর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নগর পরিকল্পনা থেকে শুরু করে আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নিয়েই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..