শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
“লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগীদের দুর্ভোগ: তাড়াতাড়ি কাজ না হওয়ায় মানুষ ক্ষুব্ধ!”
মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতালটির আসন সংখ্যা অত্যন্ত কম, যার কারণে প্রতিদিনই রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ, নতুন ভবনটির কাজ আগেই প্রস্তুত হয়ে ছিল। তবে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারানোর পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নানা কারণে ভবনটির উদ্বোধন করতে গড়িমসি করছে, যদিও এটির উদ্বোধন আগেই হওয়ার কথা ছিল। স্থানীয়দের মধ্যে শোনা যাচ্ছে, তৎকালীন সময়ে কিছু আওয়ামী চিকিৎসক এই কাজে জড়িত ছিলেন।
এ পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে ১৯/০৩/২৫ তারিখে বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতাল ভবনটির অবশিষ্ট কাজ দ্রুত সমাপ্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, শহর সেক্রেটারি উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ আরও অনেকে। বক্তারা দাবী জানিয়েছেন, সদর হাসপাতালের অবশিষ্ট কাজ যেন দ্রুত শেষ করা হয়।