1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডাচ্‌-বাংলা ব্যাংকে ৬ পদে চাকরি, বেতন ২৬০০০–৭০০০০ টাকা - Janatar Jagoron

ডাচ্‌-বাংলা ব্যাংকে ৬ পদে চাকরি, বেতন ২৬০০০–৭০০০০ টাকা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
ডাচ্‌-বাংলা ব্যাংকে ৬ পদে চাকরি

ডাচ্‌-বাংলা ব্যাংক সম্প্রতি বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি পাঁচটি ভিন্ন পদে কর্মী নিয়োগ করতে যাচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), অ্যাসিস্ট্যান্ট অফিসার (এও), ট্রেইনি অফিসার সেলস (টিও–সেলস), ট্রেইনি ক্যাশ অফিসার (টিসিও), এবং সেলস ম্যানেজার (এসএম) পদে কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে, ব্যাংকটি নিয়োগপ্রাপ্ত কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব পদের জন্য যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। তবে, একটি প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন; একাধিক পদের জন্য আবেদন করার সুযোগ নেই।

পদের নাম ও বিবরণ—

১. ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

*শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম চারটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।

*অন্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

*সুযোগ–সুবিধা: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্য বেতন হবে ৭০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী হবেন এবং নানা সুবিধাসহ মাসিক মোট ৮০,৮১৫ টাকা বেতন পাবেন।

২.অ্যাসিস্ট্যান্ট অফিসার—

*শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

*অন্যান্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানের গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখায় পদায়ন করা হবে।

*সুযোগ-সুবিধা: অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্য বেতন হবে ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত বেতন স্কেলে নানা সুবিধাসহ মাসিক মোট ৪৯,৪০৫ টাকা বেতন পাবেন।

৩. ট্রেইনি অফিসার সেলস—

*শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

*অন্যান্য শর্ত: প্রার্থীদের ডিপোজিট সংগ্রহসহ রিটেইল বা এসএমই লোন প্রদান এবং ক্রেডিট বা প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেটসহ দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে।

*সুযোগ-সুবিধা: ট্রেইনি অফিসার সেলস পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ৩৫,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত হলে নানা সুবিধাসহ মাসিক মোট ৪৫,৮৫৯ টাকা বেতন পাবেন।

৪. ট্রেইনি ক্যাশ অফিসার (সিলেট বিভাগের জন্য)—

*শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

*অন্যান্য শর্ত: প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা–উপশাখায় পদায়ন করা হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা সিলেট বিভাগ হতে হবে। সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হলেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য কোনো অঞ্চলে পদায়ন করা হবে না।

*সুযোগ-সুবিধা: ট্রেইনি ক্যাশ অফিসার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ২৬,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে নিয়মিত হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত নানা সুবিধাসহ মাসিক মোট ৩৬,০৩৯ টাকা বেতন পাবেন।

ডাচ্‌-বাংলা ব্যাংকে ৬ পদে চাকরি

৫. সেলস ম্যানেজার (এজেন্ট ব্যাংকিংয়ের জন্য)—

*শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

*অন্যান্য শর্ত: প্রার্থীকে দেশের যেকোনো স্থানের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজের জন্য পদায়ন করা হবে।

*সুযোগ-সুবিধা: সেলস ম্যানেজার পদে নির্বাচিত হলে এক বছর হবে শিক্ষানবিশকাল। এ সময় সাকল্যে বেতন পাবেন ৩২,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে চাকরিতে স্থায়ী হবেন প্রার্থী। স্থায়ী হওয়ার পরে নিয়মিত নানা সুবিধাসহ মাসিক মোট ৪২,১৩০ টাকা বেতন পাবেন।

আবেদন শেষ কবে
অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। এ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা https://app.dutchbanglabank.com/Online_Job/ ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..