1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাগুরায় শিশুর ধর্ষণ: জামালপুরে ফাঁসির দাবিতে প্রতিবাদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

মাগুরায় শিশুর ধর্ষণ: জামালপুরে ফাঁসির দাবিতে প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
প্রতিবাদ

“৮ বছরের নিষ্পাপ শিশুর ওপর নৃশংসতা! জামালপুরে ফাঁসির দাবিতে বিক্ষোভ”

শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর

মাগুরায় ৮ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে জনতা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে জামালপুরে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দল, জেলা শাখা। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট দিলরুবা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শামিমা বেগম রুবীসহ অনেকে।

বক্তারা বলেন, “এ ধরনের ঘৃণ্য অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো শিশুর জীবন এভাবে ঝরে না যায়।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..