1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভোলায় রাতভর গণধর্ষণ, দুই যুবক গ্রেফতার! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ভোলায় রাতভর গণধর্ষণ, দুই যুবক গ্রেফতার!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
গণধর্ষণ

ভোলার মনপুরায় রাতে নারীর ওপর চার যুবকের নৃশংস গণধর্ষণ! দুই অভিযুক্ত গ্রেফতার, দুই এখনও পলাতক

বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় চাঞ্চল্যকর একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে এক নারীকে চার যুবক মিলে রাতভর গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মার্চ) সকাল ১০ টায় ওই ধর্ষিতা নারী থানায় অভিযোগ জানিয়ে চার যুবকের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করলেও, অপর দুই যুবক এখনও পলাতক।

আটককৃত দুই যুবক হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মোঃ শরীফ (২১) এবং চরফ্যাসন উপজেলার মোঃ আকবর আলী (৩২)। অপর দুই যুবক, রায়হান ও আল-আমিন এখনও ধরা পড়েনি। মামলার এজাহারে জানানো হয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১০ টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্তার মিয়ার বাড়ির পাশে খেজুর গাছের নিচে ওই নারীকে ঘোর অন্ধকারে গণধর্ষণ করা হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানিয়েছেন, “এ ঘটনায় তরুণী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। অপর দুই যুবকের বিরুদ্ধে অভিযান চলছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..