1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্থানীয়দের তৎপরতায় পরকিয়ার প্রেমিক-প্রেমিকা আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

স্থানীয়দের তৎপরতায় পরকিয়ার প্রেমিক-প্রেমিকা আটক

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
পরকিয়া

শাহবাজপুরে পরকিয়ায় ধরা পড়ল প্রেমিক যুগল, এলাকায় চাঞ্চল্য!

সানাউল্লাহ্ (সুমন), চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার রাতে শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে ঘটল এক চমকপ্রদ ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ৬/৭ বছর ধরে পরকিয়ায় লিপ্ত ছিলেন সাবিনা বেগম (৩০) ও আবু হায়াত (৩৫)। সাবিনা বেগম, যিনি শাহবাজপুরের তের রশিয়ার-উত্তর মাথা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী, এবং আবু হায়াত, একই এলাকার এক সন্তানের জনক, এই সম্পর্কের কারণে প্রায় ৬ মাস আগে তাদের হাতে-নাতে আটক করে এলাকাবাসী। সেসময় তাদের সতর্ক করে দেয়া হলেও, রবিবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

সকাল ৭টায় যখন সাবিনার স্বামী ফজরের নামাজ পড়তে যায়, তখন সুযোগ বুঝে আবু হায়াত সাবিনার বাড়িতে ঢুকে পড়ে। তবে স্বামী ফিরে এসে তাদের হাতেনাতে আটক করে বাড়িতে বেঁধে রাখেন। সাবিনা দাবি করেছেন, আবু হায়াত তার সাথে জোরপূর্বক সম্পর্ক স্থাপন করেছে, এবং এক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল। অন্যদিকে, আবু হায়াত জানান, তারা মাঝে মাঝে মোবাইলে কথা বলতেন এবং মেয়ের ডাকে তাকে আসতে হতো।

এদিকে, সাবিনার স্বামী আশরাফুল ইসলাম জানান, ১২ বছর ধরে তার সাথে বিবাহিত হওয়ার পর থেকে স্ত্রীর আচরণে পরিবর্তন দেখছিলেন। তিনি বলেন, “আমি একজন দিনমজুর। আমাদের দুটি সন্তান রয়েছে, কিন্তু সাবিনার চালচলনে অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছিল।” এর আগেও এলাকাবাসী এই পরকিয়ার ঘটনা সমাধান করেছিল। তবে এবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য গাজলুর রহমান বলেন, “এটি একটি দীর্ঘদিনের পরকিয়া। একবার সমাধান করার পরও আবার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।”

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..