1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে আটক দুই ডাকাত, অস্ত্র ও মালামাল উদ্ধার! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে আটক দুই ডাকাত, অস্ত্র ও মালামাল উদ্ধার!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২৮ বার পঠিত
ডাকাত

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর ডাকাতি! পুলিশের অভিযানে ধরা পড়ল দুই ভয়ংকর অপরাধী

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে দুই কুখ্যাত ডাকাত! শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার ১০ নম্বর ইসলামপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাঈম আল সুলতান ওরফে নাঈম (৩১) ও মোঃ ইউসুফ ওরফে কালা (৩৫)। পুলিশের তথ্যমতে, এরা নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলার আসামি এবং অভিজ্ঞ অপরাধী চক্রের সদস্য।

গত ৪ মার্চ গভীর রাতে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় মঞ্জুর ইসলামের বাড়িতে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের একপ্রকার আতঙ্কের রাজ্যে ফেলে দেয় ডাকাতদল। নগদ টাকা, স্বর্ণালংকারসহ লুট করে নিয়ে যায় মূল্যবান সম্পদ। ঘটনার পর মঞ্জুর ইসলাম থানায় মামলা (মাটিরাঙ্গা থানার মামলা নম্বর-১, তারিখ: ০৪/০৩/২০২৫) দায়ের করলে পুলিশ সক্রিয় হয়ে ওঠে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার পুলিশ এক চৌকস অভিযানে নাঈমের বাড়ি থেকে এই দুই ডাকাতকে গ্রেপ্তার করে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল—একটি কোরাবারী, দুইটি দরজা ভাঙার যন্ত্র, একটি ধামা, একটি চাকু, একটি চাপাতি, দুইটি হাসুয়া এবং একটি বোরকা। এছাড়া উদ্ধার হয়েছে বেশ কিছু লুণ্ঠিত মালামালও।

নাঈম আল সুলতান মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে এবং অপর ডাকাত ইউসুফ ওরফে কালা লক্ষীপুর জেলার কুশাখালী ইউনিয়নের তছির আহম্মেদের ছেলে।

মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানিয়েছেন, এই চক্রের অন্য সদস্যদের ধরতে এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা পুলিশের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..