1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পিনাকীর হৃদয়বিদারক পোস্ট: ‘জান্নাতে নেই কোনো ধর্ষক’ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পিনাকীর হৃদয়বিদারক পোস্ট: ‘জান্নাতে নেই কোনো ধর্ষক’

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২৬ বার পঠিত
‘জান্নাতে নেই কোনো ধর্ষক’

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মাগুরায় নির্মম নির্যাতনের শিকার শিশুটি। এ মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়েছে।

তিনি লিখেছেন, “জান্নাতে কোনো ধর্ষক নেই। জান্নাতে আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়। সেই হিসেবে আমাদের বোন আছিয়া শহীদ।”

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ হৃদয়বিদারক পোস্ট করেন তিনি।

তিনি আরও লেখেন, “আছিয়া মারা যায়নি। দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক। আর যারা এই দুনিয়াটা ওর জন্য জাহান্নাম বানিয়েছিল, তাদের দুনিয়া আর আখিরাত দুইটাই যেন জাহান্নাম হয়ে যায়।”

এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে শিশুটি। তার মৃত্যুর খবরে পুরো দেশ শোকে স্তব্ধ। গভীর শোক জানিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন তিনি।

নৃশংসতার শুরু সেই ৬ মার্চ!
গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় বেড়াতে গিয়ে দুঃস্বপ্নের শিকার হয় শিশুটি। তার আপন বোনের শ্বশুর হিটু শেখ (৫০) নির্মম পাশবিকতা চালায় তার ওপর। এরপর বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যান বোনের শাশুড়ি।

পরিস্থিতির অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ এবং সর্বশেষ সিএমএইচে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

গ্রেপ্তার, রিমান্ড ও ন্যায়বিচারের অপেক্ষা
এই নির্মম ঘটনায় প্রধান আসামি হিটু শেখসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত হিটু শেখকে ৭ দিনের এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন।

দেশজুড়ে তীব্র ক্ষোভের মধ্যে এখন একটাই দাবি—অপরাধীদের দ্রুত ফাঁসি। শিশু আছিয়ার জন্য ন্যায়বিচার কি আদৌ মিলবে? দেশবাসী অপেক্ষায়!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..