শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে মো. রানাকে (৪২) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে চাঞ্চল্য ছড়ানোর পর মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নওগাঁ থেকে তাকে আটক করে।
বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন রানার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা রানা মঙ্গলবার বিকেলে এক নারীর সামনে বসে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। সেই দৃশ্য কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়, আর ক্ষোভে ফেটে পড়ে জনমত।
এ ঘটনায় দ্রুত অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রানা পালিয়ে নওগাঁয় আশ্রয় নিয়েছে। এরপর রাতেই সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, রানাকে নওগাঁ থেকে গ্রেপ্তার করে রাজশাহীতে আনা হচ্ছে। পরবর্তী তথ্য পরে জানানো হবে।